1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

চিত্রা নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। পরে অনামিকার শরীর পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কয়েকজন মিলে গোসল করতে গিয়ে চিত্রা নদীর পানিতে ডুবে যায় অনামিকা। এরপর তার সাথে থাকা কয়েকজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews