1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার বিকেলে ঘোষিত দলে নেই কোনো নতুন মুখ। যাকে নিয়ে সবার আগ্রহ সেই সাকিব আল হাসান যথারীতি রয়েছেন দলে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই টেস্টের স্কোয়াডে পেসারের আধিক্য নেই। তবে স্পিনারের ছড়াছড়ি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু ২১ অক্টোবর থেকে। তার আগে প্র্যাকটিস সেশনে যোগ দিতে হবে সাকিব আল হাসানকে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার কিংবা শুক্রবার ঢাকায় পা রাখবেন সাকিব।

কড়া নিরাপত্তায় তিনি সরাসরি উঠবেন টিম হোটেলে।শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় সংশয়। ভারত সফর শেষ করে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।
তবে অন্তবর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সাকিবকে হয়রানি করা হবে না। জনরোষের মুখে পড়তে পারেন এমন শঙ্কা থাকলেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলেই জানিয়েছে সরকার ঘোষিত প্রথম টেস্টে বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews