1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

টারজান’ অভিনেতা রন এলি আর নেই

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮১৯ বার

বিনোদন ডেস্কঃ  জনপ্রিয় টিভি সিরিয়াল ‘টারজান: দ্য লর্ড অব দ্য জঙ্গল’-এর নাম ভূমিকায় অভিনয়কারী রন এলি ৮৬ বছর বয়সে মারা গেছেন।বুধবার তার পরিবারের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় তার মেয়ের বাড়িতে ২৯ সেপ্টেম্বর মারা যান তিনি।

১৯৬০-এর দশকের টেলিভিশন শো ‘টারজান’-এ মার্কিন অভিনেতার টাইটেল রোলটিতে জঙ্গলের নায়করূপ দেখানো হয়। পরবর্তী আপডেটে তাকে আধুনিক বিশ্বে শিক্ষিত রূপে যে জঙ্গলে তিনি বড় হয়েছিলেন সেই জঙ্গলে ফিরে আসা চরিত্রে রূপদান করা হয়। তবে আধুনিক শহুরে টারজান চিত্রায়নে সুঠাম পেশীধারী, শিম্পাঞ্জির সাথে কটি পরিহিত এলি বিপুল মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন।

বুধবার সামাজিক যোগযোগামাধ্যমে মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি বলেন, ‘বিশ্ব একজন অবিস্মরণীয় অন্যতম সেরা মানুষকে হারিয়েছে।’

তিনি বলেন, ‘আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যাকে লোকে হিরো বলে ডাকত। তার মধ্যে সত্যিই যাদুকরি কিছু গুণাবলী ছিল। বিশ্ব তাকে সেভাবেই জানতো।’

টারজান’-এর দুটি মৌসুম শেষ হওয়ার পর ১৯৯০-এর দশকে-টিভিতে অভিনয় চালিয়ে যান রন এলি। ২০১৪ সালে ‘এক্সপেক্টিং অ্যামিশ’ ছবিতে অভিনয় করেন। দু’টি ডিটেকটিভ উপন্যাসেরও লেখক তিনি। তবে টারজানে অভিনয় তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews