1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

তাসকিন-মোস্তাফিজের তোপে আফগানিস্তান

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার

আবির  হাসান: আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। তাসকিন-মোস্তাফিজের তোপে ধস নেমেছে তাদের ইনিংসে। ২০ ওভারে ৭১ রান তুলতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। মোস্তাফিজ ৩ ও তাসকিন নিয়েছেন জোড়া উইকেট।তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

তবে শুরুটা ভালো হয়নি তাদের। সাদিকুল্লাহ আতাল ও রাহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটি থামে মাত্র ৭ রানে। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দলকে প্রথম উদযাপনের উপলক্ষ এনে দেয় তাসকিন আহমেদ।

ভয়ংকর হয়ে উঠার আগেই ফেরান রাহমানুল্লাহ গুরবাজকে। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ৭ বলে ৫ রানে। অবশ্য এরপর রহমত শাহ ও আতাল মিলে যোগ করেন ২৩ রান।

তবে আফগানদের কোমড় শক্ত হতে দেননি মোস্তাফিজুর রহমান। নিজের অষ্টম ওভার করতে এসেই ফিরিয়েছেন রহমত শাহকে। ১৩ বলে ২ রান করে রহমত ফিরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews