1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ভেঙে পড়ল প্লেনের দরজা, তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার

কাগজ সংবাদ:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের প্লেনের দরজা ভেঙে গেছে।এ ঘটনার তদন্তে টেকনিক্যাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যের (অপারেশন) নেতৃত্বে কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ কেইউ-২৮৩ ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরে টেকনিক্যাল কারণে বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে প্লেনের দরজা ভেঙে যায়।তিনি আরো বলেন, যাত্রী নেমে যাওয়ার পর টেকনিক্যাল কারণে এই ঘটনা ঘটেছে।

কী কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যের (অপারেশন) নেতৃত্বে তদন্ত করছে।কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ ও সংশ্লিস্টদের সাথে কথা বলে ঘটনার কারণ জানানো হবে।

এছাড়া কুয়েতগামী যাত্রীরা কেউ কেউ চলে গেছেন। অন্যদের হোটেলে রাখা হয়েছে বলে জানান কামরুল ইসলাম।কুয়েত এয়ারওয়েজ থেকে জানা যায়, কুয়েতগামী যাত্রীদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।জানা যায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়।

দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধু পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। প্লেনটির রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।
সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews