1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, সন্ত্রাসী রাখি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার

অনলাইন ডেস্কঃকুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা।এর আগে, বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান আছে। রাখি মাদক ও অস্ত্র কারবারির সঙ্গে জড়িত। এছাড়াও দৌলতপুরে চর অঞ্চলে তিনি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
জানা গেছে, গত শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করা হয়। সেই ব্যাগে ৫ লাখ টাকা ছিল।

এছাড়াও স্বর্ণের একটি চেইন ও মোবাইল ছিনতাই করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা করেন।ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলে করে বাড়িতে রওনা হন ব্যবসায়ী নূরুল ইসলাম। বাড়ি পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেলে করে ছয়জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে তিনজন তার বাড়ির ভেতর প্রবেশ করে এবং তিনজন ছিনতাইকারী বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে।

এ সময় বাড়ির ভেতর প্রবেশ করা তিনজন নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি দিতে না চাইলে নুরুলের শরীরে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীদের সঙ্গে ব্যবসায়ী নূরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে এলে স্ত্রীর গলায় থাকা স্বর্ণের একটি চেইনও ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় আসামি রাখিকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাব টিম অভিযান চালিয়ে দৌলতপুরের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া  হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews