1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

হোয়াইট হাউসে ২০ জানুয়ারির আগে বসতে পারবেন না ট্রাম্প

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার

আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলেও এখনই হোয়াইট হাউজের দখলে যেতে পারবেন না। তার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে আরও ৭৪ দিন অর্থাৎ আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত। খবর বিবিসির।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট কমলা হ্যারিস। মঙ্গলবারের নির্বাচনে জেতার পর তিনি পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দনও জানিয়ে দিয়েছেন।এ নির্বাচনে জয়ের মাধ্যমে হোয়াইট হাউসের পথে উঠে গেলেন ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আগে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।ডোনাল্ড ট্রাম্প আবার ফিরতে যাচ্ছেন তার ওভাল অফিসে। তবে এতে দুই মাসেরও বেশি সময় লেগে যাবে। শীর্ষ পদগুলোতে কাদের বসাবেন, তাদের তালিকা ঠিক করছেন সাবেক এ প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি যুক্তরাজ্যের চেয়ে অনেক আলাদা।

গত জুলাই মাসে স্যার কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে বসানো হয় ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, এমনকি ঋষি সুনাক তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার আগেই। আটলান্টিকজুড়ে এ প্রক্রিয়া কিছুটা ভিন্ন। এতে বেশ সময় লেগে যায়।
ট্রাম্প ২০ জানুয়ারির আগে অভিষিক্ত হতে পারবেন না। সেই পর্যন্ত জো বাইডেন ক্ষমতায় থাকবেন। তবে তিনি রাজনৈতিকভাবে অনেকটা সীমাবদ্ধ পরিস্থিতিতেই থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews