1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩১৫ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি-ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী (৬০), সিদ্দিক হোসেন (৪০), জলিল রানা (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)। এরমধ্যে গুরুত্বর আহত সিদ্দিক হোসেনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সংঘর্ষের সাথে জড়িত দুটি পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বৃহস্পতিবার গ্রামের একটি কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য জলিল রানার সমর্থকদের মধ্যে বাকবিতান্ড হয়।

তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুটি  গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় স্বে”ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে তিনি নিজেই কোলা বাজারে গিয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিপরিস্থিতি  স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews