1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

খুলনার তেরখাদায় অস্ত্র-মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার

কাগজ সংবাদ:নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল আহমেদকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে, শুক্রবার (০৮ নভেম্বর) তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান চালায়।

অভিযানে চিহ্নিত মাদক কারবারি সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি তালা কাটা মেশিন, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।এছাড়া তার নামে তেরখাদা থানায় দুইটি অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

তাতে আরও বলা হয়, যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।মাদককারবারি বুলবুল অহমেদকে আটক করায় স্থানীয়রা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানান।পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে তাকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews