1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ঝিকরগাছায় বোমা মেরে ও কুপিয়ে যুবক হত্যা

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার

কাগজ সংবাদ:যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও কুপিয়ে পিয়াল (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পৌর এলাকার মোবারকপুর গ্রামের বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের বারান্দায় এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল এদিন দুপুর ২ টার দিকে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল যুবক তাকে লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।এতে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঝিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় ধরে ফেলেএরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর যখন করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে থানা পুলিশ ঝিকরগাছা বাজার এলাকায় ব্যাপক অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, সন্ত্রাসীরা পিয়াল নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ সন্ত্রাসীদের আটকে অভিযানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews