1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

একযুগ পর যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৭১ বার
নিজস্ব প্রতিবেদক যশোর: এক যুগেরও বেশি সময় পর যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বন্ধাত্ব কাটলো। অবশেষে ব্যবসায়ী এ সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ নাম ঘোষণা করেন চেম্বার অফ কমার্সের নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এসিল্যান্ড (সদর) রিয়াজ উদ্দিন আহমেদ ও ফিরোজ আহমেদ।
 এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহযোগী শ্রেণীতে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, ব্যবসায়ী মিজানুর রহমান খান, জাহিদ হাসান টুকুন, গোলাম রেজা, সৈয়দ শাহজাহান আলী খোকন, রেজাউল করিম ও ইসমাইল হোসেন মিলন।
সাধারণ শ্রেণীতে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, মঞ্জুর হোসেন মুকুল, সাজ্জাদুর রহমান সুজা, কাসেদুজ্জামান সেলিম, এজাজ উদ্দিন টিপু, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, খায়রুল কবির চঞ্চল, নুর আলম পাটোয়ারী, নুরুজ্জামান লিটন, তানভিরুল ইসলাম সোহান, মোকছেদ আলি, এস এম সাইফুল ইসলাম লিটন ও শ্যামল দাস।গ্রুপ শেণী থেকে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
এর আগে ব্যবসায়ীদের এ সংগঠনের নির্বাচনী তফশিল গত অক্টোবর মাসে ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত ২৬ অক্টোবর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল। সেখানে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় উপরোক্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ্যাত্ব বিরাজ করছিল। নানা কারণে নির্বাচন হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews