1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

প্যারাগুয়ের কাছে হেরে গেল আর্জেন্টিনা

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার

ক্রীড়া ডেস্ক:প্যারাগুয়ের বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ১-২ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।প্যারাগুয়ের মাঠ আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে হওয়া ম্যাচে লাউতারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।বিশ্বকাপ বাছাইপর্বে এটি তৃতীয় হার সেলেসাওদের। অবশ্য হারের পরও পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে লিওনেল মেসির দল।জালের দেখা পেতে খুব বেশি একটা অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে।

ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে অফসাইড দেন লাইন্সম‍্যান। পরে ভিএআরের সাহায‍্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট ধরে রাখতে পেরছে আর্জেন্টিনা।

১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এ যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেননি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি। পোস্ট ঘেঁষে যাওয়া বল ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews