1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ বার

আন্তর্জাতিক ডেস্ক: উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে ছয়টি গ্রামের ৪০টি বাড়ি চাপা পড়লে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার জানিয়েছেন।উগান্ডা রেড ক্রস সোসাইটি জানায়, এই ঘটনায় ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।উগান্ডা রেড ক্রস সোসাইটি জানায়, এই ঘটনায় ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে ।বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের পর পার্বত্য জেলা বুলামুবুলিতে ভূমিধসের ঘটনা ঘটে। ওই এলাকায় ভূমিধস একটি নিয়মিত ঘটনা। এই জেলা রাজধানী কাম্পালা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

ওই এলাকার একজন সাংবাদিক বার্তা সংস্থা এপিকে জানায়, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য খনন কাজে দক্ষ এক ব্যক্তিকে এখানে আনা হবে। কিন্তু রাস্তাগুলো কাদায় ঢেকে গেছে এবং এখনো বৃষ্টি পড়ছে।প্রায় ২০ হেক্টর বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্তদের সন্ধানে কাদা খুড়তে থাকা মানুষদের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে শেয়ার করা হয়।

কিছু বাড়ি পুরোপুরি কাদায় ঢাকা ছিল এবং অন্যগুলোর কেবল কাদার উপরে ছাদ দেখা যাচ্ছিল।ডেইলি মনিটর পত্রিকার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশের বেশিভাগই শিশুদের লাশ।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগ সতর্কতা জারি করে বলা হয়, দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রধান সড়কগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বুধবার নাইল নদে, যেখানে পাকওয়াচ সেতু নিমজ্জিত হয়েছে, সেখানে একটি উদ্ধার অভিযানের সময় দুটি উদ্ধারকারী নৌকা ডুবে যায়।
সূত্র : ভিওএ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews