1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

দেশে পৌঁছালো আমদানি করা ৪৬৮ টন আলু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৮ বার

অনলাইন ডেস্কঃ বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু। দেশে উর্ধ্বমুখী আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি করা হয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে।

জানা গেছে, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। আগামী শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে খালাস করা হবে।’আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ‘ভারত থেকে ট্রেনের একটি রেক-এ ৪৬৮ টন আলু আমদানি করা হয়েছে।

পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

’বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ‘রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার আতিপ এক্সপোর্ট নামক রফতানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রফতানি করেছেন। একটি ট্রেনের রেক-এ নয় হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews