1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

আখাউড়ায় তরুণীকে পুড়িয়ে হত্যা, এক যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮২ বার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার ঘটনা ঘটেছে। মরদেহের অধিকাংশ অংশ পুড়ে গেলেও, মাথা ছিল অনুপস্থিত। এ ঘটনার সঙ্গে জড়িত ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ফারহান রনি নামে যুবলীগের নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে। তিনি আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। ফারহান রনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।স্থানীয়রা জানান, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরির পর ঘটনাটি সবার নজরে পড়ে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে গিয়ে ওই এলাকার শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে পোড়া মাংসের গন্ধ এবং ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।ঘরে থাকা ফারহান রনি বলেন, তিনি পাতা পোড়াচ্ছেন। তবে তার কথা বিশ্বাস না হওয়ায় হাঁসের মালিক এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল সেখানে প্রবেশ করতে চান। এসময় ফারহান তাদের মারার হুমকি দেন।
সন্দেহ হওয়ায় তারা আরও কয়েকজনকে নিয়ে ঘরে প্রবেশ করেন এবং সেখানে ঘরের মেঝেতে করা গর্তে একটি মরদেহ পুড়তে দেখেন।তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, মরদেহটির অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং মাথা অনুপস্থিত।

প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই টিমকে ডাকা হয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। হাতে চুড়ি দেখে এটি নারীর মরদেহ বলে ধারণা পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ, ফারহান রনি এর আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার মাদক কারবারির কারণে এলাকায় বহুবার সমস্যা তৈরি হয়েছে। এমন একটি নৃশংস ঘটনায় তিনি জড়িত থাকায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার ভয়াবহতা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews