1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

চট্টগ্রামে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৩ বার

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামে শটগানের কার্তুজ, চাইনিজ কুড়াল, ছুরি ও দেশীয় অস্ত্রসহ ৫ ডকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর আকবর শাহ্ লতিফপুর সোনামিয়া রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– রবিউল ইসলাম, আবদুল হামিদ, মো. ইউসুফ, গোলাম রব্বানি ও মো. সুমন।
আকবর শাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বলেন, সোমবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আকবর শাহ্ লতিফপুর সোনা মিয়া রেলগেইট এলাকায় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতকারী অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। সেখান থেকে ৫ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় মীরপুর আবাসিক এলাকা, শাপলা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন বাসা ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল চক্রটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews