1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

সিজেএফবি অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় রক-শিল্পী ইকবাল আসিফ জুয়েল

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৫৯০ বার

 বিনোদন  ডেস্ক: বাংলা ব্যান্ড সঙ্গীতে ধারাবাহিকভাবে অসামান্য ভূমিকা পালনের জন্য কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় রক-শিল্পী ইকবাল আসিফ জুয়েল। সম্প্রতি, ‘আউটস্ট্যান্ডিং পারফর্ম্যান্স ইন বাংলা ব্যান্ড’ ক্যাটাগরিতে তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।ওয়ারফেজ, আর্টসেল, মাইলসের মতো বাংলাদেশের জনপ্রিয় ও লেজেন্ডারি ব্যান্ডের হয়ে ইকবাল আসিফ জুয়েল পারফর্ম করেছেন। ৩৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি সময়ের সাথে সাথে বাংলাদেশের রক মিউজিককে আরো উন্নত করতে এবং তরুণ শিল্পীদের প্রতিভা বিকাশে ব্যাপক ভূমিকা রেখেছেন।

ইকবাল আসিফ জুয়েল নতুনদের বিভিন্ন সুযোগ দেয়ার পাশাপাশি তাদের হয়ে পারফর্মও করেছেন। দেশের আন্ডারগ্রাউন্ড মিউজিকের বিকাশেও তিনি আসামান্য ভূমিকা রেখেছেন। এছাড়া, অর্থহীন, আর্টসেল, মেকানিক্স, ব্ল্যাক, দৃক, আর্বোভাইরাসসহ বিভিন্ন ব্যান্ডের অ্যালবামের প্রযোজনাও করেছেন।

অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইকবাল আসিফ জুয়েল বলেন, ‘দেখতে দেখতে ৩৫টি বছর পার করেছি, তবুও মনে হয় এখনও অনেক কিছু করা বাকি। আমি সবসময় পর্দার পেছনে থেকেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু আড়ালে থাকা কাজগুলোর জন্য যখন এমন সম্মাননা ও ভালোবাসা পাই তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-কে এবং সবসময় পাশে থাকার জন্য আমার ভক্তদের অসংখ্য ধন্যবাদ।’ বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews