1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

খাজুরায় লাখ টাকার ইয়াবা ফেলে পালালেন পাচারকারী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬২ বার
কাগজ সংবাদ: যশোরের খাজুরায় ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে পালিয়েছেন একজন পাচারকারী। বৃহস্পতিবার দুপুর ২টায় খাজুরা বাজার তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যাগ থেকে ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, গোপন খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় অবস্থান নেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭১৫৩) বাস তল্লাশি করে একটি ব্যাগ থেকে ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ডিএনসির উপস্থিতি টের পেয়ে আগেই বাস থেকে নেমে পালিয়ে যান পাচারকারী। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার চালান কক্সবাজার থেকে সড়ক পথে যশোরে পাচার হচ্ছিলো বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews