1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

নেছারাবাদের জগন্নাথাকাঠী বন্দরের ছয় দোকানে চুরি

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯১ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ।।

নেছারাবাদে ছয়টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত (শুক্রবার) গভীর রাতে স্বরূপকাঠী পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরের স্বপ্নীল বস্ত্রালয়, স্বপ্নীল গার্মেন্স, নুসরাত শাড়ী বিতান, মাতৃ বস্ত্রালয়, এ আর ট্রেডার্স (হার্ডওয়ার) এবং ডিজিটাল অপটিকস্ এন্ড ওয়াচ দোকানে চুরি হয়। প্রাথমিক ভাবে চুরি হওয়া দোকানগুলো ক্ষতির পরিমাণ ৫০টাকা হাজার ধারনা করা হচ্ছে।
পুলিশ বন্দরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্বরূপকাঠী পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরের অতি পরিচিত স্বপ্নীল বস্ত্রালয়, নুসরাত শাড়ী বিতান, স্বপ্নীল গার্মেন্স, মাতৃ বস্ত্রালয়, এ আর ট্রেডার্স (হার্ডওয়ার) এবং ডিজিটাল অপটিকস্ এন্ড ওয়াচ দোকানগুলো প্রতিদিনের ন্যায় রাতে তালা দিয়ে চলে যায়। গভীর রাতে চোর দোকানের চালের টিন ছুটিয়ে দোকানের মধ্যে প্রবেশ করে এবং যে সব দোকানে সিসি ক্যামেরা আছে সেগুলো ভেঙ্গে ফেলেছে, পরে দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যায়। তবে দোকানের অন্যান্য মালামাল চুরি হয়েছিকিনা যাচাই বাচাই না করে দোকান মালিকরা বলতে পারবে না।

জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মোঃ আনিচুজ্জামান বলেন, বন্দরের ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে, পাহারাদার, সিসি ক্যামেরাছিল কিন্তু তদন্ত না করে সঠিক কিছু বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews