1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

চৌগাছায় দশ একর জলাশয় অবৈধ দখল থেকে উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার

বিশেষ প্রতিনিধি ॥
যশোরের চৌগাছায় রায়সার বিলের সরকারী ১০ একর ৪৩ শতক জমি ভূমি দস্যুদের কবল হতে উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন সোমবার দুপুরে উদ্ধার করে সেখানে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছেন।
জানা গেছে, চৌগাছা সদর ইউনিয়নের রাইসা বিলে ১০ একর ৪৩ শতক জমি বছরের পর বছর ধরে ভূমি দস্যুরা দখলে নিয়ে মাছ চাষ করে আসছিলো। সোমবার উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ওই জমিতে উপস্থিত হয়ে সমুদয় জমি উদ্ধারের পাশাপাশি সেখানে লাল পতাকা ঝুলিয়ে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ১০ একর ৪৩ শতক ধানি জমি বছরের পর বছর ধরে ভূমি দস্যুরা দখল করে রেখেছিল। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সমুদয় জমি দখলমুক্ত করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews