1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

চৌগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৫ বার

বিশেষ প্রতিনিধি ॥
যশোরের চৌগাছায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্তরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, জামায়াত নেতা কামাল আহম্মেদ প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবন উপস্থাপন করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এবিসিডি কলেজ, চৌগাছা সরকারী কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়, পাতিবিলা হাজী শাহাজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা ছাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়, জে,সি,বি বিজ্ঞান ক্লাব।

উদ্বোধন শেষে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই সাথে প্রদর্শিত উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথাবলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews