1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

নেছারাবাদে মাদ্রাসা ছাত্রীকে অপহরন চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা।।

নেছারাবাদে এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসা থেকে জোড়পূর্বক তুলে নেয়া চেষ্টার অভিযোগে সিফাত হোসেন (২১), মো. মারফ (২৫), মো. হৃদয়(১৯) নামে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর পিতা মো. গাজী আনোয়ার হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী মো. সিফাত হোসেনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। ওপর দুই যুবক উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার সময় সিফাত রাস্তা ঘাটে সব সময় বিরক্ত করত। ঘটনার দিন সিফাত পূর্ব পরিকল্পিতভাবে লোকজন নিয়ে মাদ্রাসার সামনে অবস্থান করছিল। মাদ্রাসার সামনে গিয়ে সাথে থাকা বন্ধুদের মাধ্যমে ওই ছাত্রীকে ডেকে বাহিরে বের করে। ছাত্রীটি বাহিরে আসলে জোড়পূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি দেখে সবাই মিলে ওই যুবকদের আটকানোর চেষ্টা করলে সিফাতের সাথে থাকা দুই বন্ধু পালিয়ে যায়।

সিফাতের বাবা মিন্টু মিয়া বলেন, আমি দিন মজুর মানুষ। কাজবাজ করে খাই। কি ঘটেছিলো আমি জানিনা। তবে যতদূর জানি ওই মেয়ের সাথে তার ছেলের প্রেমের সখ্যতা রয়েছে। সেই প্রেমের সুবাধে ওইদিন তার ছেলে মেয়েটির সাথে কথা বলতে গিয়েছিল।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থী বাবার অভিযোগের ভিত্তিতে একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। আসামী সিফাতকে আজ সকালে কোর্টে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews