1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

স্টেশনে মিনি লাইব্রেরি স্থাপন করলো কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৩৩০ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে মিনি লাইব্রেরি স্থাপন করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। মঙ্গলবার সকালে এ মিনি লাইব্রেরি স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাবজাল হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির, সাংগঠনিক সম্পাদক মিশন আলী, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন শাহরিয়ার আলম সোহাগ, হলুদ সাগর, মডারেটর তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা।

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এ্যাডমিন হলুদ সাগর বলেন, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জনগুরুত্বপূর্ণ এলাকায় মিনি লাইব্রেরি স্থাপন করছে। স্টেশনে অনেক মানুষের সমাগম ঘটে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা যাতে বই পড়ে অবসর সময় কাঁটাতে পারে সেজন্য মিনি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলার আরো দুটি স্থানে এই মিনি লাইব্রেরি স্থাপন করা হবে। আর এই মিনি লাইব্রেরিতে যে কেউ বই প্রদান করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews