1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতির ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৫৫ বার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে শহীদ জিয়া স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।বুধবার ২২ জানুয়ারি কাউখালীর ঐতিহ্যবাহী প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে ১৬ টি দল নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির ও উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ।
প্রগতি স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির যুগ্ম আহ্বায়ক
ক্রীড়া সংস্থার সদস্য লিয়াকত হোসেন তালুকদার , প্রগতি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক সাইদুল হাসান সান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা জাসাসের আহবায়ক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, যুগ্ন আহ্বায়ক রাব্বি রহমান লাফিত, গোলাম রব্বানী।
টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে রাজাপুর রয়েল, ফ্রেন্ডস ক্লাব পিরোজপুর, কলেজপাড়া একাদশকা কাউখালী, রিভার সাইড ক্লাব কাউখালী, কাউখালী ব্যাংকার্স, ব্যাচ-২১ কাউখালী, সরকারি বালক বিদ্যালয় কাউখালী, ব্যাচ ১৬ কাউখালী, কাঠালিয়া ইউনাইটেড ক্লাব, কিশোর টাইগার চিরাপাড়া, ব্লাক টাইগার পিরোজপুর, আমিন বাড়ি সংঘ রাজাপুর, ইস্টবেঙ্গল ক্লাব কাউখালী, ঝালকাঠি একাদশ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বনাম ব্যাচ ১৬ কাউখালী। খেলা পরিচালনা করেন স্বপন বিশ্বাস ও রাশেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews