1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বাবার জানাজায় এসে ফোন খোয়ালেন কন্ঠশিল্পি মনির খান

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার

ঝিনাইদহ প্রতিনিধি:
বাবার জানাজা নিজ জেলা ঝিনাইদহে এসে আইফোন চুরি হয়েছে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পি মনির খানের । আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর নিজ গ্রামে বাবা মাহবুব আলী খানের নামাজে জানাজায় এ ঘটনা ঘটে ।

তিনি নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।মনির খান বলেন, বাবার লাশ সামনে। চোখের পানি থামছে না। বুকের মধ্যে সবসময় কষ্টের আর্তনাদ বলছে। সেই মুহুর্তে কিছু অসাধু লোক, সুযোগসন্ধানী আমার ও ছেলের মোবাইলটা নিয়ে গেছে।

এটা আমার পুরানো ফোন নম্বর এটা। আমি ফোনটি উদ্ধারে এখনো জোর তৎপরতা চালায়নি। কিছু জায়গায় ইনফরমেশন দিয়েছি। যারা ফোন চুরি করতে পারে তাদের ভিতরে অনেক দুষ্টুমি থাকতে পারে। দেশবাসীর কাছে আমার আহ্বান যে ফোনটি চুরি হয়েছে সেই নম্বর থেকে ফোন দিলে সতর্কতার সাথে কথা বলবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews