1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নেছারাবাদে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ইমাম হোসেন পেলেন দোকান ঘর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতাঃ

জুলাই-অগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ইমাম হোসেন পেলেন দোকান ঘর। ইমাম হোসেন উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী গ্রামের শেখ মোঃ আফছার উদ্দিনের ছেলে।

জুলাই-অগষ্টের গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করেছেন বর্তমান অন্তরবর্তীকালীন সরকার। যে নিহত হয়েছে তার পরিবার থেকে একজন এবং যারা আহত হয়েছে তাদের জন্য এই কর্মসংস্থানের ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান নেছারাবাদ উপজেলায় জুলাই-অগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আহত মোঃ ইমাম হোসেনের কর্মসংস্থান জন্য একটি দোকান ঘরের ব্যবস্থা গ্রহন করেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে আহত এমাম হোসেনকে উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় খাস জমিতে একটি দোকান ঘর (স্টল) নির্মান করে চাবি বুঝিয়ে দেন।

মোঃ ইমাম হোসেন বলেন, ডিসি স্যারকে আন্তরিক ধন্যবাদ, আমাদের জন্য পূর্নবাসনের ব্যবস্থা করে দেয়ার জন্য। জুলাইয়ের ১১ তারিখে ঢাকা সাহবাগে লাঠির আঘাতে আহত হই। পেশায় নির্মান শ্রমিকের কাজ করতাম, গত প্রায় ছয় মাস কোন কাজকর্ম করতে পারি নাই। এখন সরকারি সহযোগীথা পেয়ে পরিবারের লোকজন নিয়ে চলতে পারবো।

এ সময় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ বলেন, আমাদের জুলাইয়ের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে অকেকেই নিহত ও আহত হয়েছেন। জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে এর মধ্যে নেছারাবাদে উপজেলা এবং জেলার যৌথ উদ্যোগে নেছারাবাদের আহত মোঃ ইমাম হোসেনকে একটি দোকান ঘরের ব্যাবস্থা করে দেয়া হয়। তাকে দোকানের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। সমগ্র উপজেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠী পৌর বিএনপি আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, যুগ্ন আহবায়ক মো. নাসির তালুকদার, যুগ্ন আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews