1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

কালীগঞ্জের বারোবাজার:অবরোধের মুখে বন্ধ হলো মজুমদার এগ্রোটেক অয়েল মিল

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৭৪ বার

রাফসান জনি কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় দীর্ঘদিন ধরে কালো ধোঁয়া নিঃসরণের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছিল মজুমদার এগ্রোটেক অয়েল মিল। এলাকাবাসীর অভিযোগ, কারখানার ধোঁয়ার কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছিল।

এ নিয়ে স্থানীয়রা বারবার কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করলেও কোনো সমাধান মেলেনি। ফলে বুধবার (২৯ জানুয়ারি) এলাকাবাসী একত্রিত হয়ে মিল অবরোধ করে মিলের কার্যক্রম বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেন।

স্থানীয় বাসিন্দা তানভীর মাহামুদ রনি বলেন, “কারখানার ধোঁয়া আমাদের জন্য বিষ হয়ে উঠেছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নামি।”

অবরোধের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। আলোচনা শেষে কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিরোজপুর গ্রামের  মো. শরীফুল ইসলাম বলেন, “এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিবেশের ক্ষতি না করে যেন তারা কার্যক্রম চালায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

মজুমদার এগ্রোটেক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিগগিরই ধোঁয়া নিয়ন্ত্রণে প্রযুক্তিগত উন্নয়ন করবে এবং পরিবেশ বান্ধব কার্যক্রমে ফিরে আসার জন্য লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে তারা দাবি জানিয়েছেন, কারখানা পুনরায় চালুর আগে যেন পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews