1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

কাউখালীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তির সপ্তাহ উদ্বোধন 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৩৬৭ বার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে   ৯ তম বিজ্ঞান  অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময়   ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। উদ্বোধন শেষে তিনি  বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা হল রুমে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ,  এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান,  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews