1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৪ বার
মো: ইমদাদুল হক, বিশেষ প্রতিনিধি:
ঢাকার সাভার আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশু দুটি।বুধবার (১৪ মে) সকাল ৯ টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় কাইচাবাড়ি সংলগ্ন কামাল রোডে পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
নিহতের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা।  সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন তারা।
আশুলিয়া থানার উপ পরিদর্শক সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews