1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

পাকিস্তানকে ঘিরে ধরতে ভারতের বৈশ্বিক কূটনৈতিক অভিযানে সর্বদলীয় প্রচার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৮৬ বার

আন্তর্জাতিক ডেস্ক:কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে চাপে রাখতে এবার কূটনৈতিক আক্রমণে নেমেছে ভারত। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার ১৫ দিনের মাথায় ভারত চালায় ‘অপারেশন সিন্দুর’ নামের একটি আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা। এই সামরিক পদক্ষেপের ধারাবাহিকতায় ভারত বুধবার (২২ মে) শুরু করেছে একটি বৃহৎ বৈশ্বিক কূটনৈতিক প্রচারাভিযান—‘অপারেশন সিন্দুর আউটরিচ’।

এই প্রচারণার মূল লক্ষ্য হলো পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরা এবং বিশ্বদরবারে ভারতের অবস্থান জোরালো করা। এর অংশ হিসেবে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফরে যাচ্ছে।

এই উচ্চ পর্যায়ের প্রচার অভিযানে ৫৯ জন সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রী, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত তারা ৩৩টি দেশ সফর করবেন। ভারতের ইতিহাসে এটি প্রথম সর্বদলীয় বৈদেশিক কূটনৈতিক পদক্ষেপ যা বিশেষভাবে পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীভূত।

প্রতিনিধি দলগুলো বিদেশি সরকার, সংসদ সদস্য, সংবাদমাধ্যম, সুশীল সমাজ, প্রবাসী ভারতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। এদের মাধ্যমে তারা পাকিস্তানের মাটিতে সক্রিয় লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের কার্যকলাপ, সন্ত্রাসী আশ্রয় কেন্দ্র, এবং আন্তর্জাতিক সন্ত্রাসে পাকিস্তানের সম্পৃক্ততার প্রমাণ তুলে ধরবেন।

এই কূটনৈতিক আক্রমণের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিতে চায়—সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াই শুধু সীমান্তে নয়, তা এখন বিশ্বমঞ্চেও প্রবলভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews