1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

মেসির প্রিয় গোল কোনটি? তবে বাঁ পায়ের নয়

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৭২ বার

ক্রীড়া ডেস্ক:ক্যারিয়ারে শত শত জাদুকরী গোল করেছেন লিওনেল মেসি। বাঁ পায়ের ভেলকি দেখিয়ে একের পর এক চমক দিয়েছেন ফুটবল বিশ্বকে। কিন্তু যখন নিজের সবচেয়ে প্রিয় গোল বেছে নেওয়ার প্রশ্নে আসলো, সবাইকে অবাক করে এমন একটি গোলকে বেছে নিলেন যেটা তার সিগনেচার বাঁ পায়ের নয়, এমনকি ডান পায়েরও নয়। মেসির প্রিয় গোলটি এসেছে তার মাথা থেকে—একটি হেডার!

এই বিশেষ গোলটি করেছিলেন ২০০৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। প্রতিপক্ষ ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের নিখুঁত ক্রসে গোলটি করেন মেসি। ম্যাচের ৭০তম মিনিটে রোমের স্তাদিও অলিম্পিকোতে নিজের চেনা স্টাইলে নয়, বরং মাটি থেকে লাফিয়ে দুর্দান্ত একটি হেডে বল জালে জড়ান তিনি। সেই গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সা এবং শিরোপা ঘরে তোলে।

অবাক করার বিষয় হলো, ৮৬০ গোলের বিশাল সংগ্রহ থাকা সত্ত্বেও এই সাধারণ দেখতে গোলকেই নিজের সবচেয়ে প্রিয় বলে উল্লেখ করেন মেসি। যেখানে অনেক ফুটবলার ক্যারিয়ারের প্রথম গোল বা কোনো বিস্ময়কর মুহূর্তকেই এগিয়ে রাখেন, সেখানে মেসির পছন্দ ছিল সম্পূর্ণ ভিন্ন।

এই বিষয়ে মেসি বলেন, আমার ক্যারিয়ারে অনেক দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ গোল রয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সেই হেডার গোলটি আমার কাছে সবচেয়ে প্রিয়।
গোলটি শুধু তার পায়ের দক্ষতা নয়, বরং বড় মঞ্চে সিদ্ধান্তমূলক মুহূর্তে তার অবদান এবং জয়ের গুরুত্বই এটিকে স্মরণীয় করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews