1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

যশোর-ঝিনাইদহ মহাসড়কে কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৫ বার

যশোর প্রতিনিধি:

যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত কলেজ ছাত্রের নাম আসিফ হোসেন। তিনি যশোর পলিটেকনিক কলেজের ছাত্র ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। রোববার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও তার মোটরসাইকেলের পিছনে থাকা সহযোগী রাকিবুল ইসলাম শুভ জানিয়েছেন, পাসপোর্ট অফিসে একটি জরুরি কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। হাইওয়েতে উঠে আসিফ হোসেন এলোমেলোভাবে মোটরসাইকেল চালানো শুরু করে।

এসময় সাথে থাকা শুভ তাকে স্বাভাবিকভাবে চালানোর কথা বলে। কিন্তু সেভাবেই গাড়ি চালাতে থাকে এবং একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews