1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ধেয়ে আসছে ঝড়, অতিভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা ফেনী-কুমিল্লায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯৫ বার

নিউজ ডেস্ক ;

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এ অবস্থায় আগামী দুদিন ছয় বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও পাহাড়ধসও হতে পারে।

তবে বুধবার (২৮ মে) এক ফেসবুক পোস্টে ঝড়ের গতিপথ এবং অতিভারি বর্ষণের কারণে গত বছরের মতো নোয়াখালী ও কুমিল্লা এলাকায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

আবহাওয়া দফতরের তথ্য বলছে, সুস্পষ্ট লঘুচাপ আরও ঘণীভূত হতে পারে। এসবের প্রভাবে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (২৪ গণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।

তবে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের মতে, লঘুচাপের প্রভাবে আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ জেলায় টানা বৃষ্টিপাত হতে পারে।

 
ইউরোপীয় আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিপাতের সর্বাধিক প্রভাব পড়তে পারে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগে, পাশাপাশি ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে। এই লঘুচাপটি ২০২৪ সালের আগস্টে ভয়াবহ বন্যা সৃষ্টি করা ফেনী-কুমিল্লা পথের অনুরূপ পথে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।
তবে কুমিল্লা, নোয়াখালী ও ফেনীবাসীকে গত বছরের মতো ভয়াবহ অবস্থা দেখতে হবে কি না সে বিষয়ে কিছু যদি-কিন্তু রয়েছে বলেও জানান তিনি।
 
পলাশ বলেন, লঘুচাপটি কত ধীর গতিতে বাংলাদেশের প্রবেশ করবে, চট্টগ্রাম বিভাগ ও ত্রিপুরা রাজ্যের ওপরে কতক্ষণ অবস্থান করবে, ত্রিপুরা রাজ্য বাঁধের গেট খুলে দেবে কি না এবং সম্ভাব্য ভারি বৃষ্টিপাত কতক্ষণ স্থায়ী হবে সে সবের ওপর নির্ভর করছে নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতি কেমন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews