1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

রাজধানীর খিলখেত অধিকাংশ রাস্তাই পানির তলে, এলাকাবাসীর চরম ভোগান্তি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৩৪ বার
শাহাদৎ হোসেন খান (শাহেদ)।।
রাজধানীর খিলখেত এলাকায় বৃহস্পতিবার সকালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পর অধিকাংশ রাস্তাই পানির নিচে চলে গেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও দীর্ঘদিনের অবহেলার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খিলখেত বাজার, নিকুঞ্জ-১ ও ২, দক্ষিণ খিলখেত, বালুরমাঠ, বনরূপা  উত্তর পাড়া রাস্তা স্ট্যান্ড থেকে বটতলা পানির পাম্প পূর্ব নামা পড়া  ও আশপাশের এলাকার রাস্তাগুলো হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। অফিসগামী মানুষ, স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা বিপাকে পড়েন।
নিরাপদ চলাচলের জন্য কোনো বিকল্প পথ না থাকায় অনেকেই পানি ভেঙেই গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। খিলখেত বাসস্ট্যান্ড ও নিকুঞ্জ সংলগ্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানজটও সৃষ্টি হয়। রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন, অনেক চালক আবার রাস্তায় নামতেই চাননি।
খিলখেত এলাকার  বাসিন্দা,ডাক্তার হামিম  জানান, “প্রতিবার বৃষ্টি হলে আমাদের এভাবেই দুর্ভোগে পড়তে হয়। পানি জমে যায়, দুর্গন্ধ ছড়ায়, বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না।”
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “খিলখেত এলাকায় দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যা চলছে। ড্রেনেজ লাইনের সংস্কার ও খাল পরিষ্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু বরাদ্দ ও বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।”
অথচ রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় এমন পরিস্থিতি নাগরিক জীবনের জন্য অস্বস্তিকর ও অমানবিক বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews