1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বিসিবির অস্থিরতায় হতাশ তামিম

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৯১ বার

আবির আহমেদঃ

মাঠের পারফরম্যান্স নিম্নমুখী। তার চাইতে বেশি নড়বড়ে হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ অবস্থা। গত দু’দিন ধরে বোর্ডের ভেতরে চলছে ঝামেলা। এরই অংশ হিসেবে গতকাল রাতে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের এনএসসি মনোনয়ন বাতিল করে দেয়, যার ফলে সভাপতি পদ থেকে কার্যত বিদায় নিতে হয়েছে তাকে।

শুক্রবার বিকেলে পরিচালনা পর্ষদের জরুরি সভায় আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবির এমন টালমাটাল অবস্থায় বিস্মিত ও হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। একই সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে ব্যক্তিগত সফরে পাকিস্তানে থাকা তামিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট বাদে সব কিছুই দেখছি। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে না হবে, এসবই আলোচনার কেন্দ্র বিন্দু। অথচ ক্রিকেটটা নেই কোথাও।

তামিমের হতাশা এখানেই থেমে থাকেনি। তিনি আরও বিস্ময় প্রকাশ করেন, পাকিস্তান সফর কাভার করতে মাত্র চারজন সাংবাদিক গিয়েছেন শুনে। তার ভাষায়, বাংলাদেশ আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গেও খেলুক, এত কম সংখ্যক সাংবাদিক কোনোদিন দেখিনি। তাহলে কি ধরে নিতে হবে ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে।
আলোচনার কেন্দ্রে এখন বিসিবির নেতৃত্ব পরিবর্তন, যা তামিমের মতো অনেকের কাছেই অস্বস্তিকর। তাই দেশের ক্রিকেটের জন্য তামিম রাখলেন একটি খোলা অনুরোধ, যারা এখন বোর্ডে আছেন বা ভবিষ্যতে আসবেন, তারা যেন অন্তত ক্রিকেট নিয়ে ভাবেন। কারণ, ক্রিকেটটা তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। সব জায়গাতেই আমরা স্ট্রাগল করছি। এখন দরকার সত্যিটা স্বীকার করে, ভালো কিছুর পথে এগোনো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews