এম এম কলেজ প্রতিনিধি | রবিউল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যশোরে হেল্প ডেস্ক চালু করল কালীগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ অ্যাসোসিয়েশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যশোরে আগত কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সহায়তায় কালীগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ অ্যাসোসিয়েশন, যশোর একটি হেল্প ডেস্ক চালু করে।
পরীক্ষার সময় যশোর শহরের [এম এম কলেজে] হেল্প ডেস্কে তারা পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য, আবাসন ও যাতায়াত সহায়তা, মোবাইল চার্জিং, প্রাথমিক চিকিৎসা, পানীয় পানি, ওষুধ ও জরুরি যোগাযোগ ব্যবস্থা করে ।