প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
আশুলিয়ায় তাঁত বস্ত্র, শিল্প ও কুটির মেলার উদ্বোধন

ইমদাদুল হক,বিশেষ প্রতিনিধি:
ঢাকার সাভার আশুলিয়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র, শিল্প ও কুটির মেলার শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।সুমন শিকদার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় মেলা আয়োজক কমিটির মো: মেহেদী, মামুন, রায়হান, হাসান, চান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকে সুমন শিকদার জানান, আমাদের এলাকায় সাধারণ মানুষের সুস্থ বিনোদনের তেমন কোন ব্যবস্থা নাই। এজন্য এলাকার মানুষের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এই মেলা চলবে।মেলায় তাঁত বস্ত্র, মাটির তৈজসপত্র, মনোহরী মালামালের দোকান, খাদ্য দ্রব্যের স্টলসহ শিশুলের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। মেলার প্রথম দিন স্থানীয়দের স্বতস্ফুর্ত উপস্থিতিতে মূখর ছিলো।
উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বাপ্পী দেওয়ান, আরিফ মুন্না, রুবেল হোসেনসহ অন্যান্যরা।
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।