1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৯২ বার

অনলাইন নিউজঃইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা।এর আগে ইসরাইলি হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানানো হয়।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চালানো ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

অপরদিকে ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় ইরানের মূল তেল শোধনাগার ও জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পরিশোধনাগার ও তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সব অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews