1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

নেছারাবাদে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পরিবহন ও বাস কাউন্টারকে জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫২০ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

নেছারাবাদে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে রাইদা পরিবহন ও রয়েল বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

এ ছাড়া একই আদালত নেছারাবাদ থানা পুলিশের সহয়তায় জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি, পণ্যে মুল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই মুদি দোকানীকে ১০ হাজার টাকা ও দুই মুরগী ব্যবসায়ীকে ১২ হাজার টাকা সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ইউএনও মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews