1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

পাকিস্তানে আত্মঘাতী হামলা : ১৩ সেনা নিহত, আহত ২৯

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৯ বার

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে একটি ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও ২৯ জন আহত হয়েছেন। শনিবার (২৮ জুন) এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা—যিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক—জানিয়েছেন, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর একটি কনভয়ে আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং সেনাবাহিনীর ১৩ সদস্য প্রাণ হারান। আহতদের মধ্যে রয়েছেন ১০ জন সেনাসদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক।

ঘটনার সময় কনভয়ের আশপাশে থাকা দুটি বাড়ির ছাদ বিস্ফোরণের অভিঘাতে ধসে পড়ে। এতে ছয়জন শিশু আহত হয় বলে জানিয়েছে পুলিশের একজন কর্মকর্তা।

এই হামলার দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে প্রায়ই হামলা চালিয়ে থাকে পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি এর আগেও সেনাবাহিনীকে লক্ষ্য করে এমন ধরনের আত্মঘাতী হামলা চালিয়েছে।

এই ঘটনার পর স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং তদন্ত শুরু হয়েছে। হামলার প্রকৃত উদ্দেশ্য এবং পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews