1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

যশোরে কুপিয়ে জখমের জেরে গণপিটুনিতে হামলাকারী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮২ বার

স্বাধীন বাংলা নিউজ ডেক্স ;

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী ব্যক্তিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রফিকুলের কোপে আহত হয়েছেন একই গ্রামের আজগার আলীর মেয়ের স্বামী জহর আলী (৪০)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকালে জহর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথে রফিকুল তাঁর মাথায় দা দিয়ে কোপ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আহত জহরের স্ত্রী নাজমা খাতুন বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিবেশী রফিকুলের ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো পূর্বশত্রুতা ছিল না। টাকা-পয়সারও কোনো লেনদেন নেই। কী কারণে আমার স্বামীকে কোপ দিয়েছেন, বুঝতে পারছি না।

বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সোনাকুড় থেকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে দড়ি পাওয়া গেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জহর আলী নামের এক ব্যক্তিকে দা দিয়ে আঘাত করায় উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দেয়। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews