1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

যশোর-ঢাকা রুটের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার

স্বাধীন বাংলা নিউজ:

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনের কাছে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী নতুন রেললাইনটি (যা দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করে) সচল থাকলেও বাকি রুটগুলোতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলনার মোংলা বন্দর থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা উথলী এলাকায় লাইনচ্যুত হওয়ার ফলে এই বিপর্যয় ঘটে।

ঘটনার পর খুলনা-যশোর-ঢাকা রুটের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে।

এদিকে, রাত পৌনে ১০টায় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, রাত ৯টা ১৫ মিনিটে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস এবং রাত ১১টায় ঢাকাগামী নকশী কাথা কমিউটার ট্রেনের যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যাত্রীদের অনেকে বিকল্প পরিবহন ব্যবস্থার চেষ্টা করছেন।

চুয়াডাঙ্গা রেলস্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews