1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ঢাকা খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩০৯ বার

মাসুম মির্জা নিজস্ব প্রতিনিধি,

কাভার্ডভ্যানের চাপায় রাজধানীর খিলক্ষেতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।

রোববার সকালে রাজধানীর খিলক্ষেতে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। নিহতরা হলেন, আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।

পুলিশ জানায়, ভোরে হোটেল লা মেরিডিয়ানের সামনের অংশে রাস্তা পরিষ্কারের সময় দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews