1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদে ৯ বছর বয়সী শিশুর লা*শ উদ্ধার, ধ’র্ষ’ণ ও হ*ত্যার অভিযোগ।

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৬১ বার

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া, ৬ জুলাই ২০২৫ – ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ৯ বছর বয়সী শিশু ময়নার লাশ একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধ*র্ষ*ণের পর নির্মমভাবে হ*ত্যা করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র শোক ও ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গতকাল শনিবার (৫ জুলাই) আনুমানিক বিকেল ৩টা থেকে ময়না নিখোঁজ ছিল। সন্ধ্যার পর থেকেই পরিবার ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিং করে খোঁজ চালানো হয়।

আজ রবিবার (৬ জুলাই) সকালে মসজিদে পড়তে যাওয়া শিশুরা মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে ময়নার নিথর দেহ দেখতে পায়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews