1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি,

ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ (উপ-পরিদর্শক) মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৭ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলার নিমতলার আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, দক্ষিণ দৌলতদিয়া গ্রামের আক্কাস আলী ও ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর গ্রামের আলম শেখ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের শোভারামপুর গ্রামের শাহীন, গোয়ালচামট গ্রামের মোহাম্মদ সাগর, টাপাখোলা গ্রামের নুরু খাঁ ও যশোরের শেখহাটি খা পাড়ার মনির হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ আগস্ট পুলিশ কর্মকর্তা মিরাজুলের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ।

২০১২ সালের ২৮ জানুয়ারি ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন বলেন, ‘‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন ছাড়া বাকিরা পলাতক। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews