1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার
নেছারাবাদ  (পিরোজপুর) প্রতিনিধিঃ
নেছারাবাদে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে ওই ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ সার্কেল, সাবিহা মেহেবুবা, সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম।
‎অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দীন তালুকদার,বিশিষ্ট সমাজসেব, ফকির শাহ নাসির উদ্দিন ,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ, প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews