1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসনে ইপিজেড কর্তৃপক্ষের তাৎক্ষণিক উদ্যোগ

  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৫৪ বার

কাগজ সংবাদ:দৈনিক ‘গ্রামের কাগজ’-এ “চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় স্থায়ী জলাবদ্ধতায় এলাকাবাসীর দুর্বিষহ জীবন” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) সকালে চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় জড়ো হন স্থানীয়রা। সেখানে পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশার কথা ইপিজেড কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন তাঁরা।এসময় ইপিজেড উপ-প্রকল্প পরিচালক মো. আবদুল কাদির জনদুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এলাকাবাসীর উপস্থিতিতে ইপিজেড অ্যাপ্রোচ রোড খননের মাধ্যমে পানিপ্রবাহের জন্য এমএস পাইপ বসিয়ে অস্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

তিনি আরও জানান, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে এখানে দুটি কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড কর্তৃপক্ষের আরিফ হোসেন, প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন খোকন, বিএনপি নেতা প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক সেলিম হোসেন, সাবেক সেনা সদস্য ইলিয়াস হোসেন, তরিকুল ইসলামসহ এলাকার শতাধিক পানিবন্দি মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews