
মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি,
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলা পরিষদের গেটের সামনে এই ঘটনা ঘটে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিপ্রবাসী বিল্লাল হোসেন জানান, জরুরি কাজে তার স্ত্রী নবীনগর শহরে যান। নবীনগর হাসপাতাল পাড়ার নিজ বাড়ি থেকে বের হয়ে উপজেলা পরিষদের গেটের কাছে পৌঁছালে, আগে থেকে ওঁত পেতে থাকা এক ছিনতাইকারী ঝাপটে তার স্ত্রীর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেয় এবং সরু গলির ভেতর দিয়ে পালিয়ে যায়।
ব্যাগে নগদ টাকা, বিদ্যুৎ বিলসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানান ভুক্তভোগীর স্বামী।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply