1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ভালো কাজের পুরস্কার পেলেন যশোরের পুলিশ সদস্য সোহেল রানা

  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার

কাগজ সংবাদ:যশোর জেলা পুলিশের কনস্টেবল সোহেল রানা সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরে পুলিশ বিভাগের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করেছেন, তেমনি জনসচেতনতাও বাড়িয়েছেন এই সাহসী পুলিশ সদস্য।তার এই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বুধবার সকাল সাড়ে ১০ টায় যশোর পুলিশ লাইন্সের ডিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁকে পুরস্কৃত করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. আহসান হাবীব, (খ সার্কেল) মো. রাজিবুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তারা।পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার রওনক জাহান বলেন, ‘সোহেল রানার মতো দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্যদের কারণেই জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসছে।

তাঁর এই কর্মকাণ্ড পুরো বাহিনীর জন্য গর্বের।’সোহেল রানা জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল। বিষয়টি নজরে আসার পর মাসের পর মাস নজরদারি চালিয়ে অবশেষে চক্রের সদস্য আব্দুর রহিম রাকিবকে হাতেনাতে আটক করি।’এটাই সোহেল রানার প্রথম সাফল্য নয়।

এর আগে ২২ মে গভীর রাতে একই হাসপাতাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় চৌগাছা উপজেলার ফারুক হোসেন (৩০) নামের এক মোবাইল চোরকে আটক করেন তিনি। তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় পাঁচটি চোরাই মোবাইল ফোন। সে সময়ও তার সাহসিকতা ব্যাপক প্রশংসা কুড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews