1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

রুটকে হটিয়ে শীর্ষে ব্রুক

  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮২ বার

ক্রীড়া ডেস্ক:বিশ্ব টেস্ট র‌্যাংঙ্কিংয়ে বড় রদবদল হয়েছে। ইংল্যান্ডের উদীয়মান ব্যাটার হ্যারি ব্রুক শীর্ষে উঠে এসেছেন। আর ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিল গড়েছেন ইতিহাস। আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংঙ্কিং হালনাগাদে দেখা যাচ্ছে ব্যাটার, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় একাধিক চমকপ্রদ পরিবর্তন।এডজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে হ্যারি ব্রুক উঠেছেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের আসনে।

এই র‌্যাংঙ্কিংয়ে তিনি পেছনে ফেলেছেন নিজের স্বদেশি কিংবদন্তি জো রুটকে। রুট নেমে গেছেন দ্বিতীয় স্থানে।এ ম্যাচেই নজর কেড়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি টেস্ট ইতিহাসে ভারতীয়দের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।

এর ফলেই তিনি উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে।শীর্ষ টেস্ট ব্যাটার র‌্যাংকিং :ওয়ানডে র‌্যাংকিংয়েও উজ্জ্বল শ্রীলঙ্কা। অধিনায়ক চরিথ আসালাঙ্কা উঠে এসেছেন ষষ্ঠ স্থানে, আর কুশল মেন্ডিস দশম। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে নয় উইকেট নিয়ে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা উঠে এসেছেন বোলারদের তালিকায় অষ্টম স্থানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews